উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে বিপণন মিশ্রণের প্রসার উপকরণটি ব্যবহার করা হয়েছে। মিশ্রণ হল কতগুলো নিয়ন্ত্রণ যোগ্য হাতিয়ারের সংমিশ্রণ। বিপণন মিশ্রণের চারটি উপাদান রয়েছে যথা- পণ্য, মূল্য, স্থান ও প্রসার ইত্যাদ। প্রসার মাধ্যমে সাধারণত বিক্রয় কার্য খুব সহজেই করা যায়। প্রসারে সবগুলো হাতিয়ারের ক্ষেত্রে ভোক্তা কে প্রাধান্য দেওয়া হয়। যেমন বিজ্ঞাপনের ভাষা, মাধ্যম, চিত্রন, ভোক্তাদের অভ্যাস, শিক্ষা উপলব্ধি ক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া ভোক্তা কে প্রত্যক্ষভাবে বিক্রয় কর্মী পণ্যের বিভিন্ন দিক বুঝায়। উদ্দীপকে, আরিবা ফ্যাশন লিমিটেড থাইল্যান্ড থেকে ২ হতে ৮ বছর বয়সী শিশুদের পোশাক আমদানি করে তাদের নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, বিলবোর্ড ও ফেসবুক পেজ খুলে নিয়মিত ভাবে তথ্য প্রচার করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠান পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। তারা বিভিন্ন ফেসবুক পেজ পত্রিকা ও ম্যাগাজিনের মাধ্যমে প্রসার কার্যক্রম চালিয়ে যায়, যা তাদের প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে খুবই সহায়তা করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ বিপণন মিশ্রণের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর