"আরিবা ফ্যাশন লিমিটেড" ভোক্তা বাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করেছে?
উত্তর: আরিবা ফ্যাশন লিমিটেড ভোক্তা বাজার বিভক্তি করনের জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ বয়স চলক ব্যবহার করেছেন। সমাজে বসবাসরত জনসাধারণের বিভিন্ন বৈশিষ্ট্য বা ক্রয় আচরণের ভিত্তিতে বাজার কে বিভিন্ন ভাগে বিভক্ত করাকে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরন বলে। বয়সের পার্থক্যের কারণে ভোক্তার আচার-আচরণ, চাহিদা, পছন্দ,ক্রয় আচরণ ও মূল্যবোধের পার্থক্য দেখা যায়। তাই ভোক্তাদের বয়সের ভিত্তিতে বিপণনকারী বাজার বিভক্ত করে থাকে। যেমন ৬ বছরের কম, ছয় থেকে ১১ বছর, ১২ থেকে ১৯ বছর, ২০ থেকে ৩৪ বছর ইত্যাদি। সাধারণত খেলনা, প্রসাধনি, পোশাক, হোন্ডা গাড়ি ইত্যাদির বাজার বয়সের ভিত্তিতে বিভক্ত করা হয়। উদ্দীপকে আরিবা ফ্যাশন লিমিটেড থাইল্যান্ড থেকে ২ হতে ৮ বছর বয়সী শিশুদের পোশাক আমদানি করে তাদের নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। এখানে দেখা যায় তারা বিভিন্ন বয়সের মানুষের আমদানি করেন যা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরনের বয়স চলককে ধারণ করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
"আরিবা ফ্যাশন লিমিটেড" ভোক্তা বাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর