উদ্দীপকে "রুমি বেস্টওয়ার ফার্নিচার" এ সাফল্য অর্জনের কারণ বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রুমি বেস্ট ওয়ার এর সাফল্য অর্জনের কারণ হচ্ছে বিপণন মিশ্রণের মূল্য উপাদানটি ব্যবহার করে সফলতা অর্জন করেন। বিপণন মিশ্রণ হলো কতগুলো নিয়ন্ত্রণ যোগ্য হাতিয়ারের সংমিশ্রণ। বিপণন মিশ্রণের উপাদান হলো চারটি যথা- পণ্য, মূল্য, স্থান ও প্রসার। পণ্যের বিনিময়ে ভোক্তাদের আর্থিক ত্যাগই মূল্য। বিপণনকারী মূল্যের মাধ্যমে তার সমস্ত ব্যায় তুলে মুনাফা অর্জন করে। ভোক্তার নিকট মূল্য খুবই গুরুত্বপূর্ণ। ভোক্তা যদি মূল্য অধিক বলে মনে করে সেক্ষেত্রে পণ্য কিনবে না। মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের প্রাপ্য উপযোগ, ক্রয় ক্ষমতা প্রত্যাশা প্রবৃত্তি বিবেচনা করতে হয় । ভোক্তাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় এনে অনেক সময় বিপনণকারীর মূল্য হ্রাস বৃদ্ধি করে থাকে । ভোক্তাদের অবস্থা বিবেচনা করে পণ্য বাকিতে বিক্রয়, কিস্তিতে বিক্রয় বা মূল্য পরিশোধের সময় বৃদ্ধি করা হয়। উদ্দীপকে "রুমি বেস্ট ওয়ার ফার্নিচার" সমাজের নিম্নবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে ফার্নিচার উৎপাদন কর। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন আকারের আকর্ষণীয় ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন দ্রব্য তৈরি করে। এ বিষয়টি প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে গতি সঞ্চার করেছে। এখানে দেখা যাচ্ছে তারা নিম্ন আয়ের মানুষের ক্রয় করার ক্ষমতার ভিত্তিতে তারা তাদের পণ্য তৈরি করে থাকে, ফলে সহজে নিম্ন আয়ের মানুষরা তাদের সামর্থ্য মতো পণ্য ক্রয় করতে পারে। আর এখানে বিপণন মিশ্রনের মূল্য চলচ্চিত্র ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতা অর্জনের জন্য বিপণন মিশ্রণের মূল্য চলকটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে "রুমি বেস্টওয়ার ফার্নিচার" এ সাফল্য অর্জনের কারণ বিপণন মিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর