শিল্প উন্নয়নে মেহেদির ভাবনার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
উত্তর: শিল্প উন্নয়নে মেহেদির ভাবনার যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। মেয়েদের ভাবনা হল শিল্প বাজারের বিক্রেতারা একদিকে যেমন তাদের নিজের কর্ম সংস্থার সুযোগ করছে, অন্যদিকে তেমনি গার্মেন্টস, শিল্পের কাঁচামাল সরবরাহ করে পরোক্ষভাবে দেশের শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য অথবা সেবা সরবরাহ দেয়ার জন্য এগুলো ক্রয় করে থাকে তাদেরকে শিল্প বাজার বলে। এদেরকে আবার উৎপাদক বাজার বলা হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। শিল্প বাজারের বিক্রেতারা তাদের নিজের উৎপাদন করা পণ্য সামগ্রীগুলো বিভিন্ন ধরনের গার্মেন্টস মালিকদের কাছে বিক্রয় করে থাকেন। আর এর মাধ্যমে তারা তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আর এ বাজারে ক্রেতারা বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করে পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্যটিকে ক্রয় করে থাকে। তাদের ক্রয় কিছু পণ্যটিকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে আবার ভোক্তা বাজারে বিক্রয়ের জন্য ব্যবস্থা করে। আর এর মাধ্যমে তাদের নিজেদেরও আর্থিক উন্নয়ন হয় এবং শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের মেহেদির ভাবনার সাথে যা সম্পূর্ণভাবে মিলে যায়। তাই বলা যায় শিল্প উন্নয়নে মেহেদীর ভাবনার যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
শিল্প উন্নয়নে মেহেদির ভাবনার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর