উদ্দীপকে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কাল প্রতিষ্ঠানটি বিবরণ কৌশলে কি গ্রহণ করা হয়েছে? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কাল প্রতিষ্ঠানটির বিপণন কৌশলে বিভিন্ন ধরনের হাতিয়ার প্রয়োগ করেছে তা নিচে দেওয়া হল । উক্ত সালে তার পণ্যটি পূর্ণতা স্তরে রয়েছে। পন্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং একপর্যায়ে বিক্রয় ও মুনাফা উভয়ই কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। অর্থাৎ পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি যখন কমতে থাকে তখন পণ্যটির জীবনচক্রের পূর্ণতা স্তরে এসে পড়ে। পূর্ণতা স্তরে একটি পণ্য দীর্ঘদিন ধরে থাকতে পারে। তখন বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয় ও মুনাফা বাড়ে। তবে সেই সাথে ব্যাপক প্রতিযোগিতা ও মোকাবিলা করতে হয়। এতে পণ্যের একক প্রতি খরচ বাড়ে এবং মুনাফা ও কমতে থাকে। এক পর্যায়ে পণ্যের মূল্য কমতে থাকে। বিক্রয় ধরে রাখার জন্য পণ্যে বৈচিত্র্যতা আনতে হয় এবং নতুন বাজারের প্রবেশের চেষ্টা করা হয়। পূর্ণতাস্তরের বৈশিষ্ট্য গুলো হল: 1. পূর্ণতা স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। 2. এ স্তরে পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে শুরু করে। 3. এ স্তরে প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। 4. এ স্তরে পণ্যের মূল্য ও মুনাফা কমতে থাকে। 5. প্রতিষ্ঠানে উৎপাদন ও বন্টন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করে। 6. এ স্তরে অত্যধিক প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠান নতুন বাজারে প্রবেশের চেষ্টা করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কাল প্রতিষ্ঠানটি বিবরণ কৌশল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর