উদ্দীপকে মিনা ফ্যাশন এর বিক্রয় বৃদ্ধিতে বিপণন মিশ্রণের যে উপাদানটি কার্যকর ছিল তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মিনা ফ্যাশন এর বিক্রয় বৃদ্ধিতে বিপণন মিশ্রণের মূল্য উপকরণটি কার্যকর ছিল বলে আমি মনে করি। বিপণন মিশ্রণ হলো কতগুলো নিয়ন্ত্রণ যোগ্য হাতিয়ারের সংমিশ্রণ। পন্যের বিনিময়ে ভোক্তার আর্থিক ত্যাগই হলো মূল্য। বিপণনকারী মূল্যের মাধ্যমে তার সমস্ত ব্যয় তুলে মুনাফা অর্জন করে। তাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের প্রাপ্ত উপযোগ, ক্রয় ক্ষমতা প্রত্যাশা প্রভৃতি বিবেচনা করতে হয়। ভোক্তাদের ক্ষমতা বা আয়কে বিবেচনায় এনে অনেক সময় বিপণকারী মূল্য কমানো বা বৃদ্ধি করে থাকে। ভোক্তাদের অবস্থা বিবেচনা করে পণ্য বাকিতে বিক্রয়, কিস্তিতে বিক্রয় বা মূল্য পরিশোধের সময় বৃদ্ধি করা হয় । উদ্দীপকে দেখা যায়, "মিনা ফ্যাশন" নামক প্রতিষ্ঠান সমাজের উচ্চ আয়ের কে তাদের জন্য বিদেশী নামকরা ব্র্যান্ডের উচ্চ বৈশিষ্ট্য সম্পন্ন, বৈচিত্র ধরনের উৎকৃষ্ট মানের শার্ট ও প্যান্ট আমদানি করে বসুন্ধরা সিটিতে নিজস্ব দোকানে বিক্রি করে। বছর শেষে মিনা ফ্যাশন ২.৩৫ কোটি টাকা বিক্রয় করতে সামর্থ হয়। এখানে তারা উচ্চ আয়ের ক্রেতাদের জন্য পণ্য ক্রয় করে থাকে যা বিপণন মিশ্রণের মূল্য উপকরণকে কেন্দ্র করে পণ্যটি আনে। তাই বলা যায় উদ্দীপকে মিনা ফ্যাশন এর বিক্রয় বৃদ্ধিতে বিপণন মিশ্রণের মূল্য উপকরণটি অধিকতর কার্যকর বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে মিনা ফ্যাশন এর বিক্রয় বৃদ্ধিতে বিপণন মিশ্রণের যে উপাদানটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর