তুমি কি মনে কর বিক্রয় বৃদ্ধির জন্য জনাব জাহাঙ্গীরের বিপণন মিশ্রণের যে উপাদানটি বেছে নিয়েছে তা যুক্তিযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ! বিক্রয় বৃদ্ধির জন্য জনাব জাহাঙ্গীরের বিপণন মিশ্রণের প্রসার উপকরণটি বেছে নেওয়া যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কে তাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পণ্য, মূল্য, বন্টন ও প্রসারে কাঙ্ক্ষিত সংমিশ্রণ কে বিপণন মিশ্রণ বলে। পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে উক্তপণ্য ক্রয়ে তাদেরকে আগ্রহী করে তোলাকে প্রসার বলে। অর্থাৎ পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, বাজার সংরক্ষণ এবং বিক্রেতার ভাবমূর্তি বৃদ্ধির উদ্দেশ্যে পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিতকরণ ও পরিচিতকরণের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বিপণন মিশ্রণের প্রসার কার্যক্রম হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে দেখা যায় জনাব জাহাঙ্গীর একটি সিরামিক কারখানার মালিক। কারখানায় তিনি ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের পণ্য যেমন- প্লেট, কাপ, মগ, ফুলদানি ও গামলা ইত্যাদি তৈরি করেন। এই উৎপাদিত পণ্যগুলো তিনি বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন। বিক্রয়বৃদ্ধি এবং ক্রেতাকে পণ্যের প্রতি আগ্রহী করার জন্য তিনি রেডিও, টেলিভিশন এবং পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন। বিক্রয় বৃদ্ধি করার জন্য বিপণন মিশ্রণের প্রসার প্রক্রিয়াটি ব্যবহার করেন। এক্ষেত্রে পোশাক কার্যক্রমের সকল হাতিয়ার যেমন- বিজ্ঞাপন, বিক্রয় প্রসার এবং জনসংযোগ ভোক্তাদেরকে কেন্দ্র করেই পরিচালিত হয়। এসব প্রসার কর্মকাণ্ডের ফলে সহজেই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যটির সম্পর্কে জানতে পারে। এবং তা ক্রয় করতে আগ্রহী হয়ে ওঠে। তাই বলা যায় উদ্দীপকের বিক্রয় প্রসার কৌশল টি ব্যবহার করা যুক্তিযুক্ত বললে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
তুমি কি মনে কর বিক্রয় বৃদ্ধির জন্য জনাব জাহাঙ্গীরের বিপণন মিশ্রণের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর