জনাব জাহাঙ্গীরের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত?ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জাহাঙ্গীরের প্রতিষ্ঠানটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত। যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজার কে আবার উৎপাদকের বাজার বলা হয়। শিল্প বাজারের ক্রেতারা হলো উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। সাধারণত যারা পণ্য উৎপাদন করে থাকে তারাই শিল্প বাজারের বিক্রেতা । উদ্দীপকে দেখা যায় জনাব জাহাঙ্গীর একটি সিরামিক কারখানার মালিক। কারখানায় তিনি ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের পণ্য যেমন- প্লেট, কাপ, মগ, ফুলদানি ও গামলা ইত্যাদি তৈরি করেন। এই উৎপাদিত পণ্যগুলো তিনি বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন। এখানে দেখা যায় তিনি বিভিন্ন পণ্যদ্রব্য সামগ্রী তৈরি করে থাকেন এবং তার তৈরিকৃত পণ্য সামগ্রী বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন, যার মাধ্যমে বুঝা যায় তিনি শিল্প বাজারে তার পণ্যগুলো বিক্রয় করে থাকেন। তাই বলা যায় উদ্দীপকের জনাব জাহাঙ্গীর এর প্রতিষ্ঠানটির শিল্প বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
জনাব জাহাঙ্গীরের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত?ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর