পোর্টফোলিও ঝুঁকির ভিত্তিতে জনাব শিমুলের কোন পোর্টফোলিওতে বিনিয়োগ করা উচিত তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব শিমুলের কোন পোর্টফোলিওতে বিনিয়োগ করা উচিত তা জানার জন্য উভয় পোর্টফোলিওর ঝুঁকি জানা প্রয়োজন। পোর্টফোলিও-১-এর ঝুঁকি নির্ণয়: সিকিউরিটি A-এর আদর্শ বিচ্যুতি, [গণিত] = ৫% সিকিউরিটি B-এর আদর্শ বিচ্যুতি, ০ [গণিত] = ৯% সিকিউরিটি A-এর বিনিয়োগের ভার, [গণিত] = ০.৫০ সিকিউরিটি B-এর বিনিয়োগের ভার, [গণিত] = ০.৫০ সহ-সম্পর্ক, [গণিত] = ০.৪৫ আমরা জানি, পোর্টফোলিও ঝুঁকি, [গণিত] = ৬.০৫% এখানে, পোর্টফোলিও-১-এর ঝুঁকি ৬.০৫%। অন্যদিকে, পোর্টফোলিও-২-এর ঝুঁকি ৫.৪০%। [উদ্দীপক প্রদত্ত]। বিনিয়োগকারীর জন্য কম ঝুঁকিপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগ করা উচিত। এক্ষেত্রে পোর্টফোলিও-২ এর ঝুঁকি পোর্টফোলিও-১-এর তুলনায় কম। তাই বলা যায়, জনাব শিমুলের পোর্টফোলিও-২-এ বিনিয়োগ করা উচিত।
HSC Finance 1st Paper Chapter 9: ঝুকি ও মুনাফার হার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 9: ঝুকি ও মুনাফার হার · সৃজনশীল
পোর্টফোলিও ঝুঁকির ভিত্তিতে জনাব শিমুলের কোন পোর্টফোলিওতে বিনিয়োগ কর…
উদ্দীপক
সিকিউরিটি A ও B এর সহ-সম্পর্ক হলো ০.৪৫।
সিকিউরিটি B ও ট্রেজারি বিলের সহ-সম্পর্ক হলো ০।
জনাব শিমুল সিকিউরিটি A ও B তে সমানভাবে বিনিয়োগ করে পোর্টফোলিও-১ গঠন করতে পারেন। আবার সিকিউরিটি B তে ৪০% এবং ট্রেজারি বিলে ৬০% বিনিয়োগ করে পোর্টফোলিও-২ গঠন করতে পারেন। উল্লেখ্য, পোর্টফোলিও-২ এর ঝুঁকি ৫.৪০%।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
