HSCFinance 1st Paperসৃজনশীল
উদ্দীপক
নাবিলা স্টক A ও স্টক B সম্পর্কে নিম্নোক্ত তথ্যসমূহ সংগ্রহ করেছেন:


Jessore · 2017
ক
পোর্টফোলিও কী?
উত্তর
পোর্টফোলিও বলতে সম্পূর্ণ অর্থ ১টি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়।
উদাহরণ: মি. মমিন ১,২০,০০০ টাকা প্রকল্প 'ক', প্রকল্প 'খ' কিংবা প্রকল্প 'গ' তে বিনিয়োগ করতে পারেন। তিনি যেকোন ১টি প্রকল্পে বিনিয়োগ না করে তিনটি প্রকল্পেই বিনিয়োগ করলেন। তার বিনিয়োগের এ কৌশলই হলো পোর্টফলিও।
খ
আর্থিক ঝুঁকি বলতে কী বোঝ?
উত্তর
প্রতিষ্ঠানে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণের ওপর আর্থিক ঝুঁকি নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকলে ঐ প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিও থাকবে না। এ ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।
গ
স্টক A এর পরিমিত ব্যবধান নির্ণয় করো।
উত্তর
স্টক-A এর পরিমিত ব্যবধান নির্ণয়:
আমরা জানি,
পরিমিত ব্যবধান,
এখানে,
প্রত্যাশিত আয়,
= (১৫ × ০.২০) + (২০ × ০.৫০) + (৬০ × ০.৩০)
= ৩ + ১০ + ১৮
= ৩১%
পরিমিত ব্যবধান,
= ১৯.০৮%
স্টক-A এর পরিমিত ব্যবধান ১৯.০৮%।
উত্তর: ১৯.০৮%।
= ১৯.০৮%
স্টক-A এর পরিমিত ব্যবধান ১৯.০৮%।
উত্তর: ১৯.০৮%।ঘ
উদ্দীপকে কোন স্টকটি বেশি ঝুঁকিপূর্ণ? মন্তব্য করো।
উত্তর
উদ্দীপকে কোন স্টকটি বেশি ঝুঁকিপূর্ণ তা জানতে হলে উভয় স্টকের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে।
আমরা জানি,
পরিমিত ব্যবধান/আদর্শ বিচ্যুতি,
স্টক-B এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয়:
প্রত্যাশিত আয়,
= (২০ × ০.২০) + (৩০×০.৫০) + (৪০ × ০.৩০)
= ৪+১৫+১২ = ৩১%
স্টক-B এর আদর্শ বিচ্যুতি নির্ণয়:
পরিমিত ব্যবধান,
= ৭%
স্টক-B এর পরিমিত ব্যবধান ৭%।
স্টক-A এর পরিমিত ব্যবধান ১৯.০৮% [গ নং হতে প্রাপ্ত]।
আমরা জানি,
বিভাদাক (CV) =
এখানে, স্টক-A বিভেদাঙ্ক নির্ণয়:
CVA =
= ৬১.৫৫%
স্টক-B এর বিভেদাঙ্ক নির্ণয়:
CVB=
= ২২.৫৮%
অতএব, স্টক-A এর আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক স্টক-B এর তুলনায় বেশি। ফলে স্টক-A বেশি ঝুঁকিপূর্ণ।
= ৭%
স্টক-B এর পরিমিত ব্যবধান ৭%।
স্টক-A এর পরিমিত ব্যবধান ১৯.০৮% [গ নং হতে প্রাপ্ত]।
আমরা জানি,
বিভাদাক (CV) =
এখানে, স্টক-A বিভেদাঙ্ক নির্ণয়:
CVA =
= ৬১.৫৫%
স্টক-B এর বিভেদাঙ্ক নির্ণয়:
CVB=
= ২২.৫৮%
অতএব, স্টক-A এর আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক স্টক-B এর তুলনায় বেশি। ফলে স্টক-A বেশি ঝুঁকিপূর্ণ।সম্পূর্ণ প্রশ্ন দেখো



