“মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার।"— ব্যাখ্যা কর।
উত্তর: বিনিয়োগে ঝুঁকি ও প্রত্যাশিত মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। একজন বিনিয়োগকারী যখন তার বিনিয়োগ থেকে ঝুঁকি গ্রহণ করেন, তখন তিনি ওই ঝুঁকির ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করেন। ঝুঁকি ছাড়া সাধারণত অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব নয়। যে বিনিয়োগে ঝুঁকির মাত্রা যত বেশি, সেখানে প্রত্যাশিত মুনাফার হারও তত বেশি থাকে। অর্থাৎ, বিনিয়োগকারী তার বিনিয়োগে যে পরিমাণ ঝুঁকি নিচ্ছেন, অর্জিত মুনাফা হলো সেই ঝুঁকি গ্রহণেরই একটি প্রতিদান বা পুরস্কার।
HSC Finance 1st Paper Chapter 9: ঝুকি ও মুনাফার হার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 9: ঝুকি ও মুনাফার হার · সৃজনশীল
“মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার।"— ব্যাখ্যা কর।
উত্তর
