তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: কোনো সিকিউরিটি সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার যে সম্ভাবনা, তাকে তারল্য ঝুঁকি বলে। বিনিয়োগকারী অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যেকোনো সময় এসব বিনিয়োগ নগদ টাকায় রূপান্তর করার প্রয়োজন হতে পারে। আশা করা হয়, বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। তবে কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিনিয়োগকৃত সম্পদ বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়।
HSC Finance 1st Paper Chapter 9: ঝুকি ও মুনাফার হার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 9: ঝুকি ও মুনাফার হার · সৃজনশীল
তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়?
উত্তর
