পোর্টফোলিও ঝুঁকির ওপর সহ-সম্বন্ধের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: একাধিক সিকিউরিটিতে বিনিয়োগের ফলে সৃষ্ট ঝুঁকিকে পোর্টফোলিও ঝুঁকি বলে। দু'টি সিকিউরিটির আয়ের হারের মধ্যকার সম্পর্ককে সহ-সম্বন্ধ বলে। পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত দু'টি সিকিউরিটিজের সহ-সম্বন্ধ যত বেশি ঋণাত্মক হবে, পোর্টফোলিও ঝুঁকি তত বেশি হ্রাস পাবে। এজন্য বিনিয়োগকারী পোর্টফোলিওতে বিনিয়োগের ক্ষেত্রে ঐসব সিকিউরিটি পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করে, যাদের সহ-সম্বন্ধের মান বেশি ঋণাত্মক।
HSC Finance 1st Paper Chapter 9: ঝুকি ও মুনাফার হার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 9: ঝুকি ও মুনাফার হার · সৃজনশীল
পোর্টফোলিও ঝুঁকির ওপর সহ-সম্বন্ধের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর
