কোন সিকিউরিটিকে শংকর সিকিউরিটি বলা হয় এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলা হয় কারণ অগ্রাধিকার শেয়ার এর মধ্যে সাধারণ শেয়ার ও বন্ডের বৈশিষ্ট্য দেখা যায়। সাধারণ শেয়ারের মতো অগ্রাধিকার শেয়ার কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে না। সাধারণ শেয়ারহোল্ডাররা যেমন কোম্পানি হতে লভ্যাংশ পেয়ে থাকে তেমনি অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও কোম্পানি হতে লভ্যাংশ পেয়ে থাকে। অন্যদিকে বন্ড হোল্ডারদের কোন ভোটাধিকার থাকে না কিন্তু বন্ড হোল্ডাররা নির্দিষ্ট হাড়ে লভ্যাংশ পায়। আবার অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এ সকল কারণে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
কোন সিকিউরিটিকে শংকর সিকিউরিটি বলা হয় এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর