HSCFinance 1st Paperসৃজনশীল
উদ্দীপক
মি. হাসান তার নিকট সঞ্চয়কৃত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। যেহেতু তিনি কম ঝুঁকি নিতে আগ্রহী তাই শেয়ার বাজারে ১০০ টাকা অভিহিত মূল্যের দুটি বন্ডের কথা বিবেচনা করেন। নিম্নে বন্ড দু'টির তথ্য দেওয়া হলো:
বন্ড
কুপন সুদের হার
বাজার মূল্য
মেয়াদ
X
১৩%
টাকা ১১৯
৮ বছর
Y
১১%
টাকা ৮০
-
উল্লেখ্য, মি. হাসানের প্রত্যাশিত আয়ের হার ১০%।
Barisal · 2017
ক
বন্ড কাকে বলে?
উত্তর
বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের একটি হাতিয়ার যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে।
খ
ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর
ট্রেজারি বন্ডের প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সব সময় সমান থাকে বিধায় এর আয়ের হারকে ঝুঁকিমুক্ত আয়ের হার বলে।
ট্রেজারি বন্ড বলতে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বোঝায়। সরকার কর্তৃক এ বন্ড ইস্যু হয় বিধায় এতে দেউলিয়াত্বের সম্ভাবনা নেই। এছাড়া এই বন্ডের আয়ের হার সবসময় নির্দিষ্ট থাকে। এ কারণেই ট্রেজারি বন্ডের আয়কে ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়।
দেউলিয়াত্ব: প্রতিষ্ঠানের দায় পরিশোধের অক্ষমতাকে দেউলিয়াত্ব বলা হয়।
গ
' বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো।
উত্তর
' বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয়:
আমরা জানি,
মেয়াদপূর্তিতে আয়ের হার,
YTM =
এখানে,
বন্ডের লিখিত মূল্য, (MV) = ১০০ টাকা
সুদের হার, = ১৩%
বার্ষিক সুদের পরিমাণ (I) = ১০০ × ১৩% = ১৩ টাকা
মেয়াদ, (n) = ৮ বছর
বিক্রয়মূল্য, SV = ১১৯ টাকা
মেয়াদপূর্তিতে আয়ের হার,
YTM =
=
=
= ০.০৯৭০ বা ৯.৭০%
x বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার ৯.৭০%।
উত্তর: ৯.৭০%।
ঘ
অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মি. হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
উত্তর
বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য নির্ণয়:
আমরা জানি,
মেয়াদি বন্ডের বর্তমান মূল্য,
VB = I × \left[\frac{১-\frac{১}{\left(১+K_d\right}^n}}{K_d}\right]+\frac{M V}{\left(১+K_d\right}^n}
এখানে, লিখিত মূল্য, MV = ১০০ টাকা
বার্ষিক সুদের পরিমাণ (I) = ১০০ × ১৩% = ১৩ টাকা
প্রত্যাশিত আয়ের হার, Kd = ১০% বা ০.১০
মেয়াদকাল, n = ৮ বছর
VB =
১৩×\left[\frac{১-\frac{১}{\left(১+০.১০ \right}^৮}}{০.১০}\right]+\frac{১০০}{\left(১+০.১০ \right}^৮}
= ১৩ × ৫.৩৩৪৯+৪৬.৬৫০৭
= ৬৯.৩৫৩৭ + ৪৬.৬৫০৭
= ১১৬.০০৪৪ বা ১১৬ টাকা (প্রায়)
Y বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:
আমরা জানি,
চির স্থায়ী বন্ডের বর্তমান মূল্য, VB =
বন্ডের লিখিত মূল্য = ১০০ টাকা
সুদের হার = ১১%
বার্ষিক সুদের পরিমাণ (I) = ১০০ × ১১% = ১১ টাকা
প্রত্যাশিত আয়ের হার = ১০% বা ০.১০
বন্ডের বর্তমান মূল্য,
VB =
= ১১০ টাকা
এখানে, X বন্ডের ক্ষেত্রে মুনাফা হবে = (১১৬ - ১১৯)=-৩ টাকা।
অপরদিকে, Y বন্ডে মুনাফা হবে = (১১০-৮০)= ৩০ টাকা।
অর্থাৎ অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মি. হাসানের Y বন্ডে বিনিয়োগ করা উচিত।
সম্পূর্ণ প্রশ্ন দেখো