রূপান্তরযোগ্য বন্ড বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে বন্ডকে তার ধারক প্রয়োজন হলে ঋণের পরিবর্তে সাধারন শেয়ারে রূপান্তর করতে পারে তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে। বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করলে বন্ধ হোল্ডাররা শেয়ারহোল্ডারে পরিণত হন। এরূপ রূপান্তরের জন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকে যা বন্ড ইন্ডেঞ্চারে উল্লেখ থাকে। বন্ডহোল্ডাররা হলেন প্রতিষ্ঠানের ঋণদাতা এবং শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
রূপান্তরযোগ্য বন্ড বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর