উদ্দীপকে মিসেস শিরিনের কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা লাভজনক? বিশ্লেষণ কর।
উত্তর: বসুধা ও অধরা কোম্পানির মধ্যে মিসেস শিয়িনের কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে তা জানতে উভয় কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। বসুধা কোম্পানি : এখানে, সমমূল্য (FV) = ৩,০০০ টাকা মেয়াদপূর্তি মূল্য (MV) = ৩,০০০ টাকা বাজারমূল্য (SV) = ২,০০০ টাকা সুদের পরিমাণ (I) = ৩,০০০ × ১২% = ৩৬০ টাকা মেয়াদকাল (n) = ৬ বছর প্রত্যাশিত আয়ের হার (K₁) = ১৩% বা ০.১৩ আমরা জানি, পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = (৩৬০ × ৩.৯৯৭৫৪৬) + ১,৪৪০.৯৫৫৪১১ = ১,৪৩৯.১১৬৫৬ + ১,৪৪০.৯৫৫৪১১ = ২,৮৮০.০৭ টাকা অধরা কোম্পানি : এখানে, লিখিত মূল্য (FV) = ২,৭০০ টাকা মেয়াদপূর্তি মূল্য (MV) = ২,৭০০ টাকা বাজারমূল্য (SV) = ২,১০০ টাকা মেয়াদকাল (n) = ৬ বছর প্রত্যাশিত আয়ের হার (K₁) = ১৩% বা, ০.১৩ আমরা জানি, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য [গণিত] = ১,২৯৬.৮৬ টাকা লক্ষণীয় যে, বসুধা কোম্পানির বন্ডের বাজারমূল্য ২,০০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ২,৮৮০.০৭ টাকা হতে কম। উক্ত বন্ডে বিনিয়োগে লাভ হবে। অন্যদিকে, অধরা কোম্পানির বন্ডের বাজারমূল্য ২,১০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ১,২৯৬.৮৬ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। এমতাবস্থায় বলা যায়, মিসেস শিরিনের বসুধা কোম্পানির বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকে মিসেস শিরিনের কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা লাভজনক? বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর