ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলে? ব্যাখ্যা কর।
উত্তর: ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যুকৃত হওয়ায় এ বন্ডের আয়ের হার ঝুঁকিমুক্ত। সরকার কর্তৃক দীর্ঘমেয়াদি ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয়। এ বন্ডে যে হারে সুদ দেওয়া হয়, তা ট্রেজারি বন্ডের আয়ের হার। সরকার কখনো দেউলিয়া হয় না। তাই ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নেই। এছাড়া ট্রেজারি বন্ডে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় পাওয়া যায়। তাই ট্রেজারি বন্ডের আয়ের হারকে ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলে? ব্যাখ্যা কর।
উত্তর