একমি ও স্টেলা কোম্পানির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: একমি ও স্টেলা কোম্পানির মধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হলে উভয় কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। একমি কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, অভিহিত মূল্য, FV = ২,০০০ টাকা কুপন সুদের হার, i = ১১% = ০.১১ ∴ বার্ষিক কুপন সুদ, I = (২,০০০ × ০.১১) = ২২০ টাকা প্রয়োজনীয় আয়ের হার, [গণিত] = ১০% = ০.১০ বন্ডের মেয়াদ, n = ১২ বছর বন্ডের মেয়াদপূর্তি মূল্য, MV = (২,০০০ + ২,০০০ × ০.০৬) টাকা = ২,১২০ টাকা আমরা জানি, বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = ১,৪৯৯.০১ + ৬৭৫.৫০ = ২,১৭৪.৫১ টাকা স্টেলা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, অভিহিত মূল্য, FV = ২,০০০ টাকা কুপন সুদের হার, i = ১২% = ০.১২ ∴ বার্ষিক কুপন সুদ, I = ২,০০০ × ০.১২ = ২৪০ টাকা বন্ডের মেয়াদ, n = ১০ বছর প্রয়োজনীয় আয়ের হার, [গণিত] = ১০% = ০.১০ বন্ডের মেয়াদপূর্তি মূল্য, MV = ২,০০০ টাকা আমরা জানি, বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = ১,৪৭৪.৭০ + ৭৭১.০৯ = ২,২৪৫.৭৯ টাকা বন্ডের বর্তমান মূল্য বাজারমূল্য অপেক্ষা বেশি হলে বন্ড ক্রয় করা লাভজনক হয়। একমি ও স্টেলা উভয় কোম্পানির বন্ডের বর্তমান মূল্য বাজারমূল্য অপেক্ষা বেশি। তাই উভয় কোম্পানির বন্ডে বিনিয়োগ করাই লাভজনক। তবে একমি কোং-এর বন্ড ক্রয় করলে (২,১৭৪.৫১ - ২,০২০)= ১৫৪.৫১ টাকা লাভ হবে।অন্যদিকে, স্টেলা কোং-এর বন্ড ক্রয় করলে (২,২৪৫.৭৯ - ২,০৫০) = ১৯৫.৭৯ টাকা লাভ হবে। তাই স্টেলা কোং-এর বন্ডে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত হবে।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
একমি ও স্টেলা কোম্পানির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে ম…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর