কোন সিকিউরিটিকে শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়?
উত্তর: অগ্রাধিকার শেয়ারে ইক্যুইটি ঋণের বৈশিষ্ট্য থাকায় একে শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়। যে শেয়ারের মালিকরা লভ্যাংশ গ্রহণ ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকের চেয়ে অগ্রাধিকার পায়, তাকে অগ্রাধিকার শেয়ার বলে। ঋণ মূলধনের ওপর যেমন নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় তেমনি অগ্রাধিকার শেয়ারের ওপরও নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। আবার, সাধারণ শেয়ারের মতো এটি প্রতিষ্ঠানের মালিকানাও নির্দেশ করে। ইক্যুইটি ও ঋণ এ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায় বলে অগ্রাধিকার শেয়ারকে শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
কোন সিকিউরিটিকে শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়?
উত্তর