জনাব রেজার কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত? গাণিতিকভাবে মূল্যায়ন করো।
উত্তর: জনাব রেজার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয় বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। অহনা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, বন্ডের অভিহিত মূল্য, FV = ৩,০০০ টাকা বন্ডের কুপন হার, i = ১২% = ০.১২ ∴ বার্ষিক কুপন সুদ, I = (৩,০০০ × ০.১২) = ৩৬০ টাকা প্রত্যাশিত আয়ের হার, [গণিত] = ১৪% = ০.১৪ আমরা জানি, চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য, [গণিত] ২,৫৭১.৪৩ টাকা সুরমা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, বন্ডের অভিহিত বা মেয়াদপূর্তি মূল্য, MV = ৩,০০০ টাকা প্রয়োজনীয় আয়ের হার, [গণিত] = ১৪% = ০.১৪ বন্ডের মেয়াদ, n = ৭ বছর আমরা জানি, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = ১,১৯৮.৯১ টাকা বন্ডের বর্তমান মূল্য বাজারমূল্য অপেক্ষা বেশি হলে বন্ডে বিনিয়োগ করা লাভজনক হয়। অহনা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য ২,৫৭১.৪৩ টাকা এবং বাজারমূল্য ২,৭০০ টাকা। অর্থাৎ, বন্ডটি ক্রয় করা লাভজনক নয়। 'অন্যদিকে, সুরমা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য ১,১৯৮.৯১ টাকা এবং বাজারমূল্য ১,০৫০ টাকা। বন্ডটির বর্তমান মূল্য বাজারমূল্য অপেক্ষা বেশি হওয়ায় জনাব রেজার সুরমা কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
জনাব রেজার কোন কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত? গাণিতিকভাবে মূল্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর