হামিম লিমিটেডের সাভারে জমি ক্রয় করা মানি লন্ডারিং-এর কোন প্রক্রিয়াটির আওতায় পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: হামিম লিমিটেডের সাভারে জমি ক্রয় করা মানি লন্ডারিং-এর ইন্টিগ্রেশন প্রক্রিয়াটির আওতায় পড়ে। ইন্টিগ্রেশনের মাধ্যমে অবৈধ অর্থ এমনভাবে ব্যবহৃত হয়, যাতে এটি একটি বৈধ পন্থায় উপার্জিত বলে মনে হয়। এভাবেই লন্ডারিংকৃত অর্থ অর্থনীতিতে পূনর্বহাল হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ফ্ল্যাট/বাড়ি কেনা, জমি ক্রয়, সম্পত্তি ক্রয় ইত্যাদি। হামিম লিমিটেড একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। পোশাক রপ্তানি থেকে প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ৮০ কোটি টাকা মুনাফা করে। তবে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি আর্থিক বিবরণীতে মুনাফা ৫০ কোটি টাকা দেখায়। বাকি ৩০ কোটি টাকা দিয়ে হামিম লিমিটেড সাভারে ২০ একর জমি ক্রয় করে। কর ফাঁকি দেওয়া অবশিষ্ট ৩০ কোটি টাকা মানি লন্ডারিং-এর আওতায় পড়ে যায়। উক্ত প্রতিষ্ঠান এই অবৈধ অর্থকে আইনসিদ্ধ করার জন্য জমি ক্রয় করেছে। এটি মানি লন্ডারিং-এর সর্বশেষ ধাপ ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায়, হামিম লিমিটেডের সাভারে জমি ক্রয় করা মানি লন্ডারিং-এর ইন্টিগ্রেশন প্রক্রিয়ার আওতায় পড়ে।
HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল
হামিম লিমিটেডের সাভারে জমি ক্রয় করা মানি লন্ডারিং-এর কোন প্রক্রিয়াট…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর