Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ Finance 1st Paper

HSC Finance 1st Paper এর Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২১৫

প্রশ্ন

Finance 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 1st Paperসৃজনশীল

উদ্দীপক

Tata Food Company সম্প্রতি বাজারে নতুন শেয়ার ছেড়েছে। মি. উজ্জ্বল আবেদন করলে লটারির মাধ্যমে ১০০টি শেয়ার পান। অন্যদিকে, তৃষ্ণা লি. নতুন একটি কোমল পানীয় বাজারে আনার পরিকল্পনা করছে যার জন্য বড় অঙ্কের মূলধন প্রয়োজন। কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা BSEC এর কাছে আবেদন করলে সংস্থাটি তা নাকচ করে দেয়। তাছাড়া কোম্পানির যথেষ্ট পরিমাণ নগদ অর্থও নেই যার মাধ্যমে সে নতুন প্রকল্প শুরু করতে পারে।

Barisal · 2017

ক
আর্থিক বাজার কী?

উত্তর

যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে।
খ
কোন ধরনের কোম্পানি বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে? ব্যাখ্যা করো।

উত্তর

বৃহৎ আয়তন ও স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে। প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন মিটানোর জন্যই এ ধরনের পত্র বিক্রি করা হয়। এটি মুদ্রাবাজারে ব্যবহৃত স্বল্পমেয়াদি ঋণের দলিল। এ পত্রের মেয়াদ ৯০ দিন থেকে ২৭০ দিন পর্যন্ত হয়ে থাকে। সাধারণত বাণিজ্যিকপত্র লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়।
গ
মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা করো।

উত্তর

উদ্দীপকে মি. উজ্জলের বিনিয়োগটি পুঁজি বা মূলধন বাজার সম্পর্কিত। মূলধন বাজারে মূলত দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন করা হয়। এ বাজারকে শেয়ার বাজারও বলা হয়ে থাকে। এ বাজারকে প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার এই দুই ভাগে ভাগ করা যায়। উদ্দীপকে Tata Food Company সম্প্রতি বাজারে নতুন শেয়ার ইস্যু করেছে। মি. উজ্জল আবেদন করলে লটারির মাধ্যমে ১০০টি শেয়ার পান। কোম্পানি হিসেবে Tata Food Company তাদের নতুন শেয়ার বিক্রির প্রাথমিক প্রস্তাব অবশ্যই প্রাথমিক বাজারেই করেছে। কেননা নতুন কোম্পানিকে শেয়ার ইস্যু করতে হলে প্রাথমিক বাজারেই তা বিক্রি করতে হয়। আর প্রাথমিক বাজার হলো মূলধন বাজারেরই অংশ। অর্থাৎ এখানে মি. উজ্জল মূলধন বাজারে বিনিয়োগ করেছেন। **শেয়ার, ঋণপত্র, বন্ড ইত্যাদি হলো আর্থিক সম্পদের উদাহরণ।**
ঘ
তৃষ্ণা লি. বিকল্প কোন বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও।

উত্তর

উদ্দীপকে তৃষ্ণা লি. বিকল্প হিসেবে মুদ্রা বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে। মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়। সাধারণত ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি দলিল বিক্রয়ের মাধ্যমে এ বাজারে অর্থসংস্থান করা হয়। উদ্দীপকে তৃষ্ণা লি. শেয়ার বিক্রির জন্য পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা BSEC এর কাছে আবেদন করে। BSEC তৃষ্ণা লি. এর আবেদনটি বাতিল করে দেয়। তৃষ্ণা লি, মুদ্রাবাজার হতেও অর্থসংস্থান করতে পারে। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাগজ, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি দলিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারেন। এছাড়া বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিধায় তৃষ্ণা লি. এই সকল ব্যাংক হতে ঋণ নিয়েও মূলধন সংস্থান করতে পারে। অর্থাৎ মূলধন বাজারের পরিবর্তে তৃষ্ণা লি, মুদ্রা বাজার হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

ময়না কোম্পানি লিমিটেড একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানির স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় ৯০ দিন মেয়াদি বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করে।

Jessore · 2017

ক
বাণিজ্যিক পত্র কী?

উত্তর

বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদি ঋণপত্র, যা মুদ্রাবাজারে বিক্রি করে ব্যবসায় প্রতিষ্ঠান অর্থসংস্থান করে থাকে।
খ
আর্থিক বাজার বলতে কী বোঝ?

উত্তর

যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় সে বাজারকে আর্থিক বাজার বলে। আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, মুদ্রা বাজার এবং দ্বিতীয়ত মূলধন বাজার। মুদ্রা বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়। **বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, শেয়ার, বন্ড ও ঋণপত্র ইত্যাদি হলো আর্থিক সম্পদ।**
গ
ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে ময়না কোম্পানি মুদ্রা বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে। মুদ্রা বাজার বলতে সেই বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়। এরূপ স্বল্পমেয়াদি আর্থিক সম্পদগুলো হলো বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। উদ্দীপকের ময়না কোম্পানি লিমিটেড হলো একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানিটির ব্যবসায় পরিচালনায় স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় বাণিজ্যিক পত্র বিক্রয় করে অর্থসংস্থান করে। এই বাণিজ্যিক পত্রের মেয়াদ হলো ৯০ দিন। এখানে বাণিজ্যিকপত্র হলো একটি স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ। আর স্বল্পমেয়াদি আর্থিক সম্পদের কেনা-বেচা মুদ্রা বাজারে করা হয়। তাই বলা যায়, ময়না কোম্পানি এই বাণিজ্যিক পত্রটি মুদ্রা বাজারে বিক্রি করে স্বল্পমেয়াদি অর্থসংস্থান করেছে।
ঘ
উদ্দীপকে ময়না কোম্পানি লিমিটেড বাজারে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করার কারণ কী? বিশ্লেষণ করো।

উত্তর

বিনিয়োগকারীদের বাণিজ্যিক পত্রে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই ময়না কোম্পানি এটি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করে। বাণিজ্যিক পত্র হলো একটি স্বল্পমেয়াদি ঋণের দলিল। কোম্পানি মূলত স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বাণিজ্যিক পত্র বিক্রয় করে। উদ্দীপকে ময়না কোম্পানি বাজারে ৯০ দিন মেয়াদযুক্ত বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি এই বাণিজ্যিক পত্র লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে। মূলত বাণিজ্যিকপত্রের লিখিত মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্যই হলো বাণিজ্যিক পত্র ক্রয়কারীর মুনাফা। অর্থাৎ বাণিজ্যিক পত্র ক্রয়কারী কোনো মুনাফা বা সুদ না পেলে কখনই এ পত্রে বিনিয়োগ করবে না। অতএব, বিনিযোগকারীদের তাদের মুনাফার অংশ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই কোম্পানি বাণিজ্যিক পত্রটি নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে।

বাংলাদেশের শেয়ার বাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে দুটি শেয়ার বাজার রয়েছে। এখানে প্রতিদিনের লেনদেনের পরিমাণও বেশি। দুটি শেয়ার বাজারকে একটি সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

Jessore · 2017

ক
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?

উত্তর

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হলো 'বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন'।
খ
প্রাথমিক বাজার বলতে কী বোঝ?

উত্তর

প্রাথমিক বাজার বলতে কোম্পানি যে বাজারে শেয়ার, বন্ড ইত্যাদি বিক্রির প্রথম প্রস্তাব পেশ করে সে বাজারকে বোঝায়। সাধারণত যৌথ মূলধনী কোম্পানি তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য মাধ্যমিক বাজারে প্রবেশের আগে জনগণের নিকট শেয়ার ইস্যু করে। জনগণের নিকট যে বাজারে শেয়ার ইস্যু করে সে বাজারই হলো প্রাথমিক বাজার। এ বাজারকে আইপিও (IPO: Initial Public Offering) বাজারও বলা হয়ে থাকে।
গ
উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে শেয়ার বাজার হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। শেয়ার বাজার হলো সেই বাজার যেখান হতে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করে। সরকারি ও বেসরকারি কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশের দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে। এ বাজার দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ বাজারে প্রতিদিনের লেনদেনের পরিমাণও অনেক বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মাধ্যমিক শেয়ার বাজার। অপরদিকে, বাংলাদেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ দুটি শেয়ার বাজারের মাধ্যমেই বাংলাদেশের সকল পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। আবার, কোম্পানির তালিকাভুক্তকরণ ও কোম্পানির মূল্য সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ করার কাজগুলোও এ বাজারে হয়ে থাকে।
ঘ
উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা করো।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নামক সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। 'বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন' বা 'বিএসইসি' হলো বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। মূলধন বাজার বা শেয়ার বাজারকে সুসংগঠিত ও সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই হলো এ সংস্থার মুখ্য দায়িত্ব। উদ্দীপকে বাংলাদেশের দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে। এ দুটি শেয়ার বাজারকে মূলত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। আর্থিক বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজি বাজারের উন্নয়নে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো ব্রোকার অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকলে 'বিএসইসি' তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। শেয়ার বাজারের তালিকাভুক্ত সকল কোম্পানির আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার ব্যবস্থা এ প্রতিষ্ঠান করে থাকে। এছাড়া বিএসইসি বিনিয়োগকারীদের জন্য শিক্ষার প্রসার ও বিনিয়োগে গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। **ব্রোকার: কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব যে নেয় তাকে ব্রোকার বলে। আর্থিক বাজার: যে বাজারে শেয়ার, বন্ড, বাণিজ্যিক কাগজ ইত্যাদি বিক্রয় করা হয় সেটি হলো আর্থিক বাজার।**