শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ময়না কোম্পানি লিমিটেড বাজারে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করার কারণ কী? বিশ্লেষণ করো।

উত্তর: বিনিয়োগকারীদের বাণিজ্যিক পত্রে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই ময়না কোম্পানি এটি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করে। বাণিজ্যিক পত্র হলো একটি স্বল্পমেয়াদি ঋণের দলিল। কোম্পানি মূলত স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বাণিজ্যিক পত্র বিক্রয় করে। উদ্দীপকে ময়না কোম্পানি বাজারে ৯০ দিন মেয়াদযুক্ত বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি এই বাণিজ্যিক পত্র লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে। মূলত বাণিজ্যিকপত্রের লিখিত মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্যই হলো বাণিজ্যিক পত্র ক্রয়কারীর মুনাফা। অর্থাৎ বাণিজ্যিক পত্র ক্রয়কারী কোনো মুনাফা বা সুদ না পেলে কখনই এ পত্রে বিনিয়োগ করবে না। অতএব, বিনিযোগকারীদের তাদের মুনাফার অংশ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই কোম্পানি বাণিজ্যিক পত্রটি নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে।

HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল

উদ্দীপকে ময়না কোম্পানি লিমিটেড বাজারে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্র…

উদ্দীপক

ময়না কোম্পানি লিমিটেড একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানির স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় ৯০ দিন মেয়াদি বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করে।

Jessore · 2017

উত্তর

বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদি ঋণপত্র, যা মুদ্রাবাজারে বিক্রি করে ব্যবসায় প্রতিষ্ঠান অর্থসংস্থান করে থাকে।

উত্তর

যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় সে বাজারকে আর্থিক বাজার বলে। আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, মুদ্রা বাজার এবং দ্বিতীয়ত মূলধন বাজার। মুদ্রা বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়। **বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, শেয়ার, বন্ড ও ঋণপত্র ইত্যাদি হলো আর্থিক সম্পদ।**

উত্তর

উদ্দীপকে ময়না কোম্পানি মুদ্রা বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে। মুদ্রা বাজার বলতে সেই বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়। এরূপ স্বল্পমেয়াদি আর্থিক সম্পদগুলো হলো বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। উদ্দীপকের ময়না কোম্পানি লিমিটেড হলো একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানিটির ব্যবসায় পরিচালনায় স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় বাণিজ্যিক পত্র বিক্রয় করে অর্থসংস্থান করে। এই বাণিজ্যিক পত্রের মেয়াদ হলো ৯০ দিন। এখানে বাণিজ্যিকপত্র হলো একটি স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ। আর স্বল্পমেয়াদি আর্থিক সম্পদের কেনা-বেচা মুদ্রা বাজারে করা হয়। তাই বলা যায়, ময়না কোম্পানি এই বাণিজ্যিক পত্রটি মুদ্রা বাজারে বিক্রি করে স্বল্পমেয়াদি অর্থসংস্থান করেছে।

উত্তর

বিনিয়োগকারীদের বাণিজ্যিক পত্রে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই ময়না কোম্পানি এটি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করে। বাণিজ্যিক পত্র হলো একটি স্বল্পমেয়াদি ঋণের দলিল। কোম্পানি মূলত স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বাণিজ্যিক পত্র বিক্রয় করে। উদ্দীপকে ময়না কোম্পানি বাজারে ৯০ দিন মেয়াদযুক্ত বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি এই বাণিজ্যিক পত্র লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে। মূলত বাণিজ্যিকপত্রের লিখিত মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্যই হলো বাণিজ্যিক পত্র ক্রয়কারীর মুনাফা। অর্থাৎ বাণিজ্যিক পত্র ক্রয়কারী কোনো মুনাফা বা সুদ না পেলে কখনই এ পত্রে বিনিয়োগ করবে না। অতএব, বিনিযোগকারীদের তাদের মুনাফার অংশ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করার জন্যই কোম্পানি বাণিজ্যিক পত্রটি নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করেছে।
HSCFinance 1st PaperChapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

Tata Food Company সম্প্রতি বাজারে নতুন শেয়ার ছেড়েছে। মি. উজ্জ্বল আবেদন করলে লটারির মাধ্যমে ১০০টি শেয়ার পান। অন্যদিকে, তৃষ্ণা লি. নতুন একটি কোমল পানীয় বাজারে আনার পরিকল্পনা করছে যার জন্য বড় অঙ্কের মূলধন প্রয়োজন। কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা BSEC এর কাছে আবেদন করলে সংস্থাটি তা নাকচ করে দেয়। তাছাড়া কোম্পানির যথেষ্ট পরিমাণ নগদ অর্থও নেই যার মাধ্যমে সে নতুন প্রকল্প শুরু করতে পারে।

Barisal · 2017

ক
আর্থিক বাজার কী?
খ
কোন ধরনের কোম্পানি বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে? ব্যাখ্যা করো।
গ
মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা করো।
ঘ
তৃষ্ণা লি. বিকল্প কোন বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন ধরনের কোম্পানি বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে? ব্যাখ্যা করো।

কোন ধরনের কোম্পানি বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আর্থিক বাজার কী?

আর্থিক বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ময়না কোম্পানি লিমিটেড একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানির স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় ৯০ দিন মেয়াদি বাণিজ্যিক পত্র বিক্রয় করে। কোম্পানি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করে।

Jessore · 2017

ক
বাণিজ্যিক পত্র কী?
খ
আর্থিক বাজার বলতে কী বোঝ?
গ
ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে ময়না কোম্পানি লিমিটেড বাজারে কম মূল্যে বাণিজ্যিকপত্র বিক্রয় করার কারণ কী? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্থিক বাজার বলতে কী বোঝ?

আর্থিক বাজার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাণিজ্যিক পত্র কী?

বাণিজ্যিক পত্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের শেয়ার বাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে দুটি শেয়ার বাজার রয়েছে। এখানে প্রতিদিনের লেনদেনের পরিমাণও বেশি। দুটি শেয়ার বাজারকে একটি সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

Jessore · 2017

ক
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
খ
প্রাথমিক বাজার বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.প্রাথমিক বাজার বলতে কী বোঝ?

প্রাথমিক বাজার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মাহিন সাহেবের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি আমদানি-রপ্তানি ব্যবসা করেন। পণ্য ক্রয়ের জন্য ১০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে প্রেরণ করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হলে তদন্ত করার সিদ্ধান্ত নেন। তদন্তে প্রতিষ্ঠানটি দোষী সাব্যস্ত হলে শাস্তির সুপারিশ করা হয়।

Sylhet · 2017

ক
কলমানি রেট কী?
খ
ঋণ নিয়ন্ত্রণ কেন করা হয়?
গ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন আইন লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
ঘ
বর্তমান প্রচলিত আইনে প্রতিষ্ঠানটি কী শাস্তির আওতায় পড়বে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তৃষ্ণা লি. বিকল্প কোন বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও।মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা করো।কোন ধরনের কোম্পানি বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে? ব্যাখ্যা করো।আর্থিক বাজার কী?ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে? ব্যাখ্যা করো।আর্থিক বাজার বলতে কী বোঝ?বাণিজ্যিক পত্র কী?উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা করো।উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।প্রাথমিক বাজার বলতে কী বোঝ?বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?বর্তমান প্রচলিত আইনে প্রতিষ্ঠানটি কী শাস্তির আওতায় পড়বে? বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।