রাফসান কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাফসান অর্থ বাজারে বিনিয়োগের চিন্তা করছেন। অর্থ বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদি (১ বছর বা তার কম) অর্থ বা আর্থিক সম্পদ কেনাবেচা করা হয়। এ বাজারের হাতিয়ারসমূহ হলো বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, ব্যাংক স্বীকৃতিপত্র ইত্যাদি। অর্থ বাজারকে মুদ্রা বাজার নামেও অভিহিত করা হয়। উদ্দীপকের রাফসান আর্থিক বাজারে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগের জন্য তার কাছে অল্প পরিমাণ অর্থ সঞ্চিত আছে। সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ তথা মূলধন বাজারে বিনিয়োগে আয় বেশি। তবে এক্ষেত্রে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়। রাফসানের সঞ্চয় দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য যথেষ্ট নয়। এজন্য তিনি স্বল্পমেয়াদে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। যেহেতু অর্থ বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ লেনদেন হয় সেহেতু বলা যায় যে, রাফসান অর্থবাজারে বিনিয়োগের চিন্তা করছেন।
HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল
রাফসান কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর