সামিট পাওয়ার লিমিটেড শেয়ার ইস্যুর জন্য সরকারের কোন কর্তৃপক্ষের কাছে আবেদন করে? শেয়ার ইস্যুর জন্য এই কর্তৃপক্ষের অনুমতির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: সামিট পাওয়ার লিমিটেড শেয়ার ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করে, যা যৌক্তিক। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হলো বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। মূলধন বাজারকে সুসংগঠিত ও সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই হলো এই সংস্থার মূখ্য দায়িত্ব। কোনো কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করতে চাইলে অবশ্যই এই সংস্থার অনুমতি নিতে হয়। উদ্দীপকের সামিট পাওয়ার লিমিটেড ব্যবসায় সম্প্রসারণ করতে চায়। এই উদ্দেশ্যে কোম্পানিটি বাজারে ১০০ কোটি টাকার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। তবে শেয়ার ইস্যুর আগে কোম্পানিটিকে একটি সরকারি বিশেষ কর্তৃপক্ষের নিকট অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তাই কোম্পানিটি শেয়ার ইস্যুর জন্য যথাযথ নিয়ম মেনে কর্তৃপক্ষের নিকট আবেদন করে। উদ্দীপকে যে সরকারের বিশেষ কর্তৃপক্ষের কথা বলা হয়েছে, সেটি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কারণ পাবলিক লিমিটেড কোম্পানিসমূহকে বাজারে নতুন শেয়ার ইস্যুর জন্য অবশ্যই এই প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। এই প্রতিষ্ঠানটি মূলধন বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে। অর্থাৎ, সামিট পাওয়ার লিমিটেডকেও বিএসইসির অনুমতি নিতে হয়েছে। সুতরাং, পুঁজি বাজারের নিয়ন্ত্রক হিসেবে সামিট পাওয়ার লিমিটেড-এর বিএসইসির নিকট থেকে অনুমতি নেওয়ার যৌক্তিকতা আছে।
HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল
সামিট পাওয়ার লিমিটেড শেয়ার ইস্যুর জন্য সরকারের কোন কর্তৃপক্ষের কাছে…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর