উদ্দীপকের আলোকে মি. রফিক কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. রফিক মুদ্রাবাজারে বিনিয়োগ করেছেন। যে বাজারে স্বল্পমেয়াদি (১ বছর বা তার কম সময়) সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয় তাকে মুদ্রাবাজার বলে। মুদ্রাবাজারের সিকিউরিটিজ হলো ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। উদ্দীপকের মি. রফিক তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল ক্রয় করেন। বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল উভয়টি স্বল্পমেয়াদি সিকিউরিটিজ। এক্ষেত্রে বাণিজ্যিক কাগজ বৃহৎ-নামকরা প্রতিষ্ঠান মুদ্রাবাজারে বিক্রি করে এবং ট্রেজারি বিলের মাধ্যমে সরকার মুদ্রাবাজার থেকে স্বল্পমেয়াদি অর্থ সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল উভয়টি মুদ্রাবাজারের সিকিউরিটিজ হওয়ায় বলা যায় মি. রফিক মুদ্রাবাজারে বিনিয়োগ করেছেন।
HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. রফিক কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর