সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগ মি. রিয়াদের জন্য কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা কর।
উত্তর: ঝুঁকি বিবেচনায় একজন স্বল্প বেতনের কর্মচারী হিসেবে মি. রিয়াদের সেকেন্ডারি শেয়ার কেনা অযৌক্তিক। যে বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটিজ কেনা-বেচা করা হয় তাকে মাধ্যমিক বা সেকেন্ডারি বাজার বলে। কোম্পানি প্রথমবার শেয়ার ইস্যুর পর বিনিয়োগকারীরা সেকেন্ডারি বাজারে নিজেদের মাঝে সেই শেয়ার কেনা-বেচা করে। সিকিউরিটিজের তারল্য বজায় রাখা ও প্রতিনিয়ত তথ্য সরবরাহ করাই এ বাজারের উদ্দেশ্য। উদ্দীপকে মি. রিয়াদ একজন স্বল্প বেতনের কর্মচারী। তার এক সহকর্মীর পরামর্শে ও উৎসাহে তিনি শেয়ার ব্যবসায়ে আসেন। অর্থাৎ তার শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই। তিনি প্রাথমিক এবং সেকেন্ডারি উভয় বাজার থেকেই শেয়ার কেনার চেষ্টা চালান। সেকেন্ডারি বাজারে শেয়ারের মূল্য সর্বদা পরিবর্তন হয়। কোম্পানির আর্থিক অবস্থা, লভ্যাংশ, বাজার পরিস্থিতি ইত্যাদির ওপর শেয়ারমূল্য নির্ভর করে। এই বাজারে মূল্য সূচক ব্যবহার করা হয়। ফলে বিনিয়োগকারীর ভালো জ্ঞান ও অভিজ্ঞতা থাকার প্রয়োজন পড়ে। অনেক সময় লাভ হলেও না বুঝে বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা বেশি হয়। মি. রিয়াদ স্বল্প বেতনের একজন কর্মচারী হওয়ায় তার প্রচুর মূলধন বা অভিজ্ঞতা কোনটিই নেই। সুতরাং সেকেন্ডারি বাজার থেকে শেয়ার কিনা মি. রিয়াদের জন্য উপযুক্ত নয়।
HSC Finance 1st Paper Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 2: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ · সৃজনশীল
সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগ মি. রিয়াদের জন্য কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর