উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় - ব্যাখ্যা কর
উত্তর: একটি প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা নির্ভর করে এর ভূমি,শ্রম,মূলধন ও সংগঠনের উপর। সঠিকভাবে উৎপাদন মাত্রা নির্ধারণ করা অপরিহার্য। কারণ এতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি একক প্রতি গড় খরচও কমানো যায়। উৎপাদনের ক্ষেত্রে কম উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ বেশি হয় আর বেশি উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ কম হয়। ধরা যাক,কিং কোম্পানি তিন লক্ষ পিস বাল্ব উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ হয় ১১০ টাকা করে। কিন্তু চার লক্ষ পিস বাল্ব উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ হয় ১০০ টাকা করে। তাহলে ১১০ টাকা উৎপাদন খরচ হলে স্বভাবতই এর চাইতে যে বাল্বের উৎপাদন খরচ ১০০ টাকা সেইটার মুনাফা বেশি হবে।কারণ এর উৎপাদন খরচ কম।আর উৎপাদন খরচ কমার মূল কারণ উৎপাদন মাত্রা বৃদ্ধি। তাই বলা যায়, উৎপাদন মাত্রা বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় - ব্যাখ্যা কর
উত্তর