."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
উত্তর: মূলধন সম্পর্কে অর্থনীতিবিদ Bohm bawerk (বম বয়ার্ক) বলেছেন, "capital is the produced means of production "অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উপকরণ গুলোর মধ্যে শ্রম ও সংগঠন মানব সৃষ্ট। মানুষ শ্রমের দ্বারা চা উপার্জন করবে তা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রয়োজন মেটাতে ব্যয় করে। তবে মোট উপার্জনের সবটুকু পারিবারিক প্রয়োজনে ব্যয় নাও হতে পারে। মোট উপার্জনের যে অংশ ব্যয় মিটানোর পর অবশিষ্ট থাকে তা সঞ্চয় হিসেবে গণ্য হয় এবং আর্থিক উৎপাদনের আশায় তা পুনরায় বিনিয়োগ করা হয়। এরূপ বিনিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। মানুষ তার শ্রম যা উৎপাদন করে তাই তার উপার্জন। এ উপার্জন হতে সঞ্চার মাধ্যমে মূলধন সৃষ্টি হয়। তাই মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
উত্তর