জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আনোয়ারের চিংড়ি ঘের এক মালিকানা সংগঠন। একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায় বলে। এক্ষেত্রে মালিক একাই মূলধন সরবরাহ করবে, লাভ ও ক্ষতি একাই ভোগ করবে,একাই পরিচালনা করবে, একাই ঝুঁকি গ্রহণ করবে।এর গঠন এবং বিলোপ সাধন প্রক্রিয়া ও সহজ। মালিক একজন বলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। জনাব আনোয়ার পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঢাকাতে চিংড়ি সরবরাহ করে।তার প্রতিষ্ঠানে কিছু শ্রমিক ও কাজ করে। লাভ ও ক্ষতি তিনি একাই ভোগ করবেন, ঝুঁকিও তিনি একাই ভোগ করবেন। তার প্রতিষ্ঠানে কিছু কর্মচারী থাকলেও পরিচালনার দায়িত্ব তিনি একা বহন করেন। তাহলে এই প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য এক মালিকানা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যেতে পারে, এটি একটি এক মালিকানা সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর