'হাসনাত ট্রেডিং' এর কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা কর
উত্তর: উৎপাদনের কাম্য মাত্রা হলো প্রতিষ্ঠানের উৎপাদন অবস্থার এমন একটা পর্যায় যেখানে গড় ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ উৎপাদন ব্যয় একক প্রতি সর্বনিম্ন মাত্রায় পৌঁছে। এরূপ গড় ব্যয় নির্ধারণের সাথে উৎপাদনের স্বল্প ও দীর্ঘমেয়াদী সকল ধরনের ব্যয় বিবেচনা করা হয় অর্থাৎ বিভিন্ন স্থায়ী প্রকৃতির ব্যয়; যেমন- বেতন, ভাড়া ইত্যাদির খরচের সাথে অবচয়, সুদ ইত্যাদিও হিসাবে ধরা হয়। এক্ষেত্রে বিদ্যমান কারিগরি অবস্থা ও ব্যবস্থাপকীয় সামর্থ্যের বিষয়ও বিবেচনায় নেয়া হয়। হাসনাত ট্রেডিং একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেখানে ৩০,০০০ পিছ মাস্ক উৎপাদন করতে গিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় হয় ৪০ টাকা করে। তাহলে সর্বমোট খরচ হবে ৩০,০০০×৪০=১২,০০,০০০ টাকা। যদি প্রতি মাস্ক ৪৫ টাকা করে বিক্রি করা হয় তাহলে মোট বিক্রয়মূল্য হবে ৩০,০০০×৪৫=১৩,৫০,০০০ টাকা। তাহলে মুনাফা হবে ১৩,৫০,০০০-১২,০০,০০০=১,৫০,০০০ এবং ৪০,০০০ পিছ মাস্ক উৎপাদন করতে গিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় হয় ৩০ টাকা করে। তাহলে সর্বমোট খরচ হবে ৪০,০০০×৩০=১২,০০,০০০ টাকা মোট বিক্রয়মূল্য হবে ৪০,০০০×৪৫=১৮,০০,০০০ টাকা তাহলে মুনাফা হবে ১৮,০০,০০০-১২,০০,০০০=৬,০০,০০০ টাকা এবং ৪৫,০০০ পিস মাস্ক উৎপাদন করতে খরচ হয় ৪৫,০০০×৩৫=১৫,৭৫,০০০ টাকা। মোট বিক্রয়মূল্য হবে ৪৫,০০০×৪৫=২০,২৫,০০০ টাকা। তাহলে মুনাফা হবে ২০,২৫,০০০-১৫,৭৫,০০০=৪,৫০,০০০ টাকা। কাম্য উৎপাদন মাত্রা সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে।যাতে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করা যায়। সুতরাং বলা যায় যে,৪০,০০০ একক উৎপাদন হলো হাসনাত ট্রেডিং এর কাম্য উৎপাদন মাত্রা।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'হাসনাত ট্রেডিং' এর কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা কর
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর