জনাব মিজানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: জনাব মিজানের সমস্যা সমাধানে আমার সুপারিশ নিচে তুলে ধরা হলোঃ উদ্দীপকের জনাব মিজান হাঁস-মুরগির খামারী।তার খামারে উৎপাদিত ডিম তিনি এলাকার বাজার সমূহে সরবরাহ করে থাকেন।গত কয়েক বছরের আয় থেকে সঞ্চয় করে খামারটি সম্প্রসারণও করেন।বর্তমানে খামারে উৎপাদিত হাঁস মুরগির ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় সরবরাহের চিন্তা করছেন।এ ক্ষেত্রে তার নিজস্ব পরিবহন না থাকায় এ খাতে বেশ ব্যয় করতে হবে।তিনি এ বিষয়ে বেশ চিন্তিত। এহেন সমস্যা সমাধানে আমি মনে করি ডিম পরিবহনের জন্য তার একটি গাড়ি কেনা প্রয়োজন। যেই গাড়ির মাধ্যমে জনাব মিজান তার খামারে উৎপাদিত ডিম বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারবেন।জনাব মিজান মূলত স্থানগত উপযোগ সৃষ্টি করে থাকেন। কোন একটি স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। আর স্থানগত উপযোগ সৃষ্টির মূল বিষয়বস্তু হলো পরিবহন।কারণ পরিবহনের মাধ্যমেই স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাই আমি মনে করি যে জনাব মিজানের এহেন সমস্যা সমাধানে একটি গাড়ি ক্রয় করলে সে পরিবহনগত সমস্যা থেকে প্রতিকার পাবে এবং সেই সাথে তার সুবিধাজনক সময় অনুযায়ী ডিম সরবরাহের কাজটি করতে পারবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব মিজানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর