উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ৪৫০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক? উৎপাদন মাত্রার ধরণ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর
উত্তর: না উদ্দীপকে উল্লেখিত হাসনাত ট্রেডিং এর ৪৫,০০০ পিস মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক নয়। তা নিচে তুলে ধরা হলোঃ প্রতিটি প্রতিষ্ঠানই চাই তাদের কাম্য উৎপাদন মাত্রা নিশ্চিত করে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে। উৎপাদনের কাম্য মাত্রা হলো প্রতিষ্ঠানের উৎপাদন অবস্থার এমন একটা পর্যায় যেখানে গড় ব্যয় সর্বনিম্ন হয়। হাসনাত ট্রেডিং একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেখানে ৩০,০০০ পিছ মাস্ক উৎপাদন করতে গিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় হয় ৪০ টাকা করে। তাহলে সর্বমোট খরচ হবে ৩০,০০০×৪০=১২,০০,০০০ টাকা। যদি প্রতি মাস্ক ৪৫ টাকা করে বিক্রি করা হয় তাহলে মোট বিক্রয়মূল্য হবে ৩০,০০০×৪৫=১৩,৫০,০০০ টাকা। তাহলে মুনাফা হবে ১৩,৫০,০০০-১২,০০,০০০=১,৫০,০০০ এবং ৪০,০০০ পিছ মাস্ক উৎপাদন করতে গিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় হয় ৩০ টাকা করে। তাহলে সর্বমোট খরচ হবে ৪০,০০০×৩০=১২,০০,০০০ টাকা মোট বিক্রয়মূল্য হবে ৪০,০০০×৪৫=১৮,০০,০০০ টাকা তাহলে মুনাফা হবে ১৮,০০,০০০-১২,০০,০০০=৬,০০,০০০ টাকা এবং ৪৫,০০০ পিস মাস্ক উৎপাদন করতে খরচ হয় ৪৫,০০০×৩৫=১৫,৭৫,০০০ টাকা। মোট বিক্রয়মূল্য হবে ৪৫,০০০×৪৫=২০,২৫,০০০ টাকা। তাহলে মুনাফা হবে ২০,২৫,০০০-১৫,৭৫,০০০=৪,৫০,০০০ টাকা। এখানে সর্বোচ্চ মুনাফা ৬,০০,০০০ টাকা হয়েছে ৪০,০০০ একক মাস্ক উৎপাদন করে। যেখানে একক প্রতি গড় ব্যয় কম হওয়ার কারণেই তা সম্ভব হয়েছে। ৪৫,০০০ মাস্ক উৎপাদন করে একক প্রতি গড় ব্যয় খুব বেশি কমেনি বরং ৪০,০০০ এককের চেয়ে বেশি হয়েছে। কারণ এখানে স্থায়ী ব্যয়গুলো বৃদ্ধি পেয়ে একক প্রতি গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় যে, হাসনাত ট্রেডিং এর ৪৫,০০০ পিস মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক না।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ৪৫০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত ক…
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর