“শ্রম একটি জীবন্ত উপাদান”- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসির পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনের যে সকল উপকরণ বিদ্যমান তাদের মধ্যে একমাত্র শ্রমই হলো জীবন্ত উপকরণ। যারা শ্রম প্রদান করে তারা মানুষ । আর প্রাণী হিসেবে মানুষের জন্ম ও মৃত্যু আছে। যতদিন একজন মানুষ জীবিত থাকে এবং কর্মক্ষম থাকে ততদিন সে শ্রম প্রদানে সক্ষম। তার মৃত্যু অক্ষমতা শ্রম সরবরাহকে বাধাগ্রস্থ করে। তাছাড়া শ্রম সরবরাহ হিসেবে মানুষই চিন্তা-চেতনা দিয়ে কার্য সম্পাদন করতে পারে ও প্রতিবাদ করতে পারে। তাই বলা যায়, শ্রম একটি জীবন্ত উপাদান।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“শ্রম একটি জীবন্ত উপাদান”- ব্যাখ্যা কর।
উত্তর