উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কী? মতামত দাও।
উত্তর: উল্লিখিত সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা তৈরি করতে হবে। একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যা পায় তাকে মজুরি বলে। শ্রমিকেরা মজুরি পেয়ে সন্তুষ্ট থাকলে মালিক পক্ষ ভালোভাবে কাজ করতে পারে আর অসন্তুষ্ট থাকলে মালিকপক্ষ কাজ আদায় করতে পারে না। শ্রমিকেরা পণ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত থাকে। তাই তাদের সন্তোষ অসন্তোষ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। উদ্দীপকে আলফা নেটস কারখানা একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। চাহিদাসম্পন্ন পণ্য তৈরি করায় তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ইদানীং মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ দেখা দেয়। এক্ষেত্রে উভয় পক্ষকে একটা সমঝোতায় আসতে হবে অন্যথায় মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবে পণ্য উৎপাদন না করতে পেরে আর শ্রমিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবে মজুরি না পেয়ে। তাই বলা যায়, সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা তৈরি করতে হবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কী? মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর