সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণ দৃষ্টিতে অর্থ ও মূলধনকে অনেকেই এক বলে মনে করলেও বাস্তবে সকল অর্থ ও মূলধন একই অর্থ বহন করে না। যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে। অর্থ মূলধন কি না তা নির্ভর করে এর ব্যবহারের উপর। অর্থ যদি আয় উপার্জনের কাজে ব্যবহার করা হয় তাহলে অর্থকে মূলধন বলা হয়। আয় উপার্জন ছাড়া যদি অন্য কোন কাজে যেমন- পরিবারের ব্যয় নির্বাহ করা,কাউকে দান করা ইত্যাদি কাজে ব্যয় করা হয় তাহলে অর্থকে মূলধন বলা যাবে না।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর