জনাব তানসেন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তানসেন স্তরগত শ্রমগতিশীলতা সৃষ্টি করেছেন। কোনো শ্রমিক অপেক্ষকৃত নিম্ন পদ হতে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চ পদে নিয়োজিত হওয়াকে স্তরগত শ্রম গতিশীলতা বলে । এক্ষেত্রে শ্রমিকের দক্ষতার মূল্যায়ন হয় সে আর্থিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে লাভবান হয়। যেমন : কোনো একজন গার্মেন্টস সহকারী সুপারভাইজার অন্য কোনো গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে যোগদান করল। জনাব তানসেন 'ঝুমা ফ্যাশন'-এ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তার আগে তিনি ঝর্ণা সোয়েটার কারখানায় ১০ বছর উপ-উৎপাদন ব্যবস্থাপক পদে থেকে সুনামের সাথে কাঙ্গ করেছেন। এখানে তিনি তার শ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমজাতীয় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়েছেন। তাই বলা যায়, তিনি স্তরগত শ্রমগতিশীলতা সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব তানসেন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর