উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. 'A [গণিত] তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদনের 'মূলধন' উপকরণটির অভাবে মি. 'A [গণিত] তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না। উৎপাদিত দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। ব্যবসায়ে বিনিয়োজিত অর্থ, বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি উপাদান ব্যবসায়ের মূলধন হিসেবে বিবেচিত হয়। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। মি. 'A [গণিত] খুলনাতে একটি পাটকল স্থাপন করেন। এ কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হয়। অল্প দিনে চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু মি. 'A [গণিত] -এর দক্ষতা, স্বল্পমূল্যের ভূমি ও সস্তা শ্রম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির পরিধি বাড়াতে পারছেন না। কারণ তার পর্যাপ্ত মূলধনের ঘাটতি রয়েছে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে শুধু ভূমি বা শ্রম পর্যাপ্ত হলেই হয় না। নতুন মেশিন, নতুন অবকাঠামো নির্মাণে মূলধনেরও প্রয়োজন হয়। মূলধন হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি। এ জীবনী শক্তি ব্যতীত ব্যবসায়ের সম্প্রসারণ অসম্ভব। সুতরাং বলা যায়, মি. 'A [গণিত] -এর মূলধনের ঘাটতির এ কারণেই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারছেন না।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. 'A তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর