উদ্দীপকে জনাব রাহি উদ্ভুত সমস্যা সমাধানে উৎপাদনের কোন উপকরণ বেশি কার্যকরি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: জনাব রাহির উদ্ভূত সমস্যা সমাধানে উৎপাদনের মূলধন উপকরণটি অধিক কার্যকরি বলে আমি মনে করি। মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা তৈরি ঐসব দ্রব্যসামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যৎ উৎপাদনে সহায়তা করে। aজনাব রাহি নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত ফুল শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। সম্প্রতি বাজারে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ ও যানবাহনের অভাবে সময়মতো ফুল সরবরাহে ব্যর্থ হন। এক্ষেত্রে পর্যাপ্ত মূলধনের অভাবেই জনাব রাহি উদ্ভূত সমস্যার সম্মুখীন হয়েছেন। জনাব রাহির নিজস্ব কোনো সংরক্ষণাগার ও পরিবহন ব্যবস্থা নেই। এজন্য তাকে এসব বিষয়ে অন্যের ওপর নির্ভর করতে হয়। এ কারণেই তার ফুল সরবরাহে বিঘ্ন ঘটে। এ সমস্যা সমাধানে তার নিজস্ব সংরক্ষণাগার ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। কেননা ফুল সংগ্রহের পর পরই তা সংরক্ষণ করতে হয়। তাছাড়া নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে তিনি সহজেই ফুলগুলো বিভিন্ন দোকানে পৌঁছাতে পারবেন। কিন্তু এ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পর্যাপ্ত মূলধন আবশ্যক। তাই বলা যায়, জনাব রাহির সমস্যা সমাধানে মূলধনের প্রয়োজন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাহি উদ্ভুত সমস্যা সমাধানে উৎপাদনের কোন উপকরণ বেশি কা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর