জনার জামিলের প্রতিষ্ঠিত ব্যবসায় কীরূপ সংগঠনের অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জামিলের প্রতিষ্ঠিত ব্যবসায় একমালিকানা ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত। একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায়, সংগঠন বলে। এ সংগঠনের মূল বৈশিষ্ট্য হলো- একক মালিকানা, একক পরিচালনা, একক নিয়ন্ত্রণ, একক ঝুঁকি গ্রহণ, একক মুনাফা ভোগ ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, জনাব জামিল দিনাজপুরে একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করেন। ফার্মটি তিনি এককভাবেই নিজস্ব মূলধন দিয়ে স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত ব্যবসায়টিতে একমালিকানা সংগঠনের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। সুতরাং জনাব জামিলের প্রতিষ্ঠিত ব্যবসায় একমালিকানা ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনার জামিলের প্রতিষ্ঠিত ব্যবসায় কীরূপ সংগঠনের অন্তর্ভুক্ত? উদ্দীপকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর