“ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়”- তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়'-উক্তিটির সাথে আমি একমত। কারণ একটি উৎপাদন ব্যবস্থায় সফলতার জন্য উৎপাদনের সকল উপাদান তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের সঠিক প্রয়োগ দরকার। যে সকল উপকরণ ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করা হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ মোট ৪টি; যথা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উদ্দীপকে জনাব আবিদ একজন দক্ষ এবং সফল ব্যবস্থাপক। তিনি অল্প সময়ে তার সংগঠন দক্ষতার মাধ্যমে তার কারখানার তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধি করতে পারেন। যার ফলে অতিরিক্ত চাহিদার জন্য তার উৎপাদন বৃদ্ধির প্রয়োজন পড়ে। কিন্তু তার ব্যবস্থাপকীয় দক্ষতা ও পর্যাপ্ত মূলধন থাকা সত্ত্বেও তিনি তা সম্প্রসারণ করতে পারছেন না। কারণ তার দক্ষতা থাকলেও পর্যাপ্ত মূলধন ও শ্রমের অভার পরিলক্ষিত হয়। অর্থাৎ তার কাছে উৎপাদনের সকল উপাদান পর্যাপ্ত নেই। আর কোনো একটি উপকরণ ছাড়া উৎপাদন সম্প্রসারণ করা সম্ভব নয়। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এই চারটি উপাদানের সমন্বয়েই প্রকৃত উৎপাদন সম্ভব। এ উপাদানগুলোর কোনো একটি উপাদানের অভাব থাকলে উৎপাদন সম্ভব নয়। একইভাবে উদ্দীপকে উৎপাদনের ভূমি ও সংগঠন বিদ্যমান থাকলেও পর্যাপ্ত মূলধন ও শ্রম না থাকার কারণে ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। তাই উক্তিটি যথার্থই হয়েছে। যে, 'ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়”- তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর