জনাব আতাউর রহমান প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আতাউর রহমান প্রাথমিক পর্যায়ে একমালিকানা ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন। একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ে মালিক একাই সকল দায়ভার গ্রহণ করেন এবং তিনি একাই মুনাফার অংশীদারিত্ব লাভ করেন। উদ্দীপকে জনাব আতাউর রহমান স্বল্পপুঁজি নিয়ে পাবনা থেকে দুধের ছানা পাইকারি দরে ক্রয় করে ঢাকার মরণচাঁদ সুইটস এ বিক্রি করেন। এর মাধ্যমে উপার্জিত আয় থেকে কিছু অর্থ সঞ্চয় করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আতাউর একাই ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করেন এবং একাই উক্ত ব্যবসায় পরিচালনা করেন। তাছাড়া ব্যবসায় হতে যে মুনাফা হয় তা তিনি একাই ভোগ করেন। এ সকল বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায়। জনাব আতাউরের প্রাথমিক প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব আতাউর রহমান প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর