সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে যে ধরনের উপযোগ সৃষ্টি হবে- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে সেবাগত উপযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। সেবা একটি অদৃশ্য বিষয় হলেও তা প্রদানের মাধ্যমে মানুষ তার অভাব পূরণ করে। উদ্দীপকে ক্লাসে জনাব মহসিন স্যার উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করছেন। তিনি এমন একটি উপকরণের কথা বলেছেন যা অত্যন্ত ধ্বংসশীল এবং মজুদ করা যায় না। এছাড়া তিনি বলেন এ উপকরণটি বাংলাদেশে পর্যাপ্ত পাওয়া গেলেও উন্নত বিশ্বে লক্ষ করা যায়। তাই সকলের উচিত এটি রপ্তানিতে আরও বেশি উদ্যোগী। হওয়া। তার উল্লিখিত উপকরণটি হচ্ছে শ্রম। আমাদের দেশের শ্রমিক অন্য দেশে রপ্তানি করা সম্ভব হলে তারা তাদের শ্রম প্রদানের মাধ্যমে উক্ত দেশে সেবা প্রদান করতে পারবে যা সেবাগত উপযোগ সৃষ্টি করবে। আমাদের মতো জনবহুল দেশে শ্রম একটি জাতীয় সম্পদ। জনবহুল দেশ হওয়ায় শ্রম উপাদানটি আমাদের দেশে ব্যাপক আকারে পাওয়া যায়। কিন্তু অনেক উন্নত দেশে এই উপাদানের যোগান কম। উন্নত অনেক দেশেই পর্যাপ্ত পরিমাণ শ্রমিক নেই যার ফলে তারা আমাদের মতো জনবহুল দেশ থেকে শ্রম আমদানি করে। এমতাবস্থায় সরকার' যদি উক্ত খাতকে আরও সহজলভ্য করতে পারেন তাহলে আমাদের অর্থনীতি আরও ত্বরান্বিত হবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে যে ধরনের উপযোগ সৃষ্টি হবে- বাংলাদেশের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর