ব্যবসায় সম্প্রসারণের জন্য তাদের ঋণ গ্রহণের সিদ্ধান্তের যৌক্তিকতা উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
উত্তর: অংশীদারদের সাফল্যের ভিত্তিতে ব্যবসায় সম্প্রসারণের জন্য তাদের ঋণ গ্রহণের সিদ্ধান্তটি যৌক্তিক। উক্ত ঋণ উৎপাদনের মূলধন উপকরণকে নির্দেশ করে। যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। উদ্দীপকে সুমি, মিনি ও জেমি তিন 'বন্ধু নিজেদের মধ্যে চুক্তির ভিত্তিতে একটি বুটিক হাউজ স্থাপন করেন। কয়েক মাসের মধ্যেই তারা কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হন। ব্যবসায়কে আরও সম্প্রসারিত করার জন্য তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। ঋণ একটি সম্পদ যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। তাই আমরা বলতে পারি তারা উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করে ব্যবসায় সম্প্রসারণ করার চিন্তা করছেন। উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রাকৃতিক দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে অংশীদারগণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। অংশীদারগণ উক্ত ঋণকৃত অর্থ উৎপাদন কাজে বিনিয়োগ করে পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করেন যা মূলধন হিসেবে বিবেচিত। যেহেতু বুটিক হাউজটি কয়েক মাসের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়: সেহেতু বলা যায় ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণের জন্য তাদের ঋণ গ্রহণের সিদ্ধান্তের যৌক্তিকতা উৎ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর