জসিমের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জসিমের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনের কার্য সম্পাদন করে। উদ্দীপকে গ্রামের ছেলে জসিম পড়ালেখায় খুব বেশিদূর এগুতে পারেনি। তাই তিনি পল্লী চিকিৎসার ওপর ডিপ্লোমা করে গ্রামে একটি ঔষধের দোকান দিয়েছেন। তার মেধা, শ্রম ও একাগ্রতায় বর্তমানে এ দোকানটি বড় একটি ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, জসিম প্রাথমিক পর্যায়ে একটি ঔষধের দোকান দেয় যা সে নিজে পরিচালনা করে। আবার উক্ত দোকানের সকল উপকরণ সে একত্র করে এবং তার মেধা ও শ্রম কাজে লাগায়। এ সকল বৈশিষ্ট্য জসিমকে সংগঠন হিসেবে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জসিমের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর