শেয়ারFacebookWhatsApp

"শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়।" উৎপাদনের উপকরণের আলোকে বিষয়টি মূল্যায়ন কর।

উত্তর: 'শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়।' উক্তিটির সাথে আমি একমত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। আবার যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। উদ্দীপকে গ্রামের ছেলে জসিম পল্লী চিকিৎসার ওপর ডিপ্লোমা করে গ্রামে একটি ঔষধের দোকান দিয়েছেন। তার মেধা, শ্রম ও একাগ্রতায় বর্তমানে এ দোকানটি বড় একটি ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে চারজন কর্মচারী এখানে কাজ করে। উক্ত দোকান তিনি নিজে গড়ে তোলেন, দোকান পরিচালনা করেন আবার শ্রমিক তিনি নিয়োগ দেন যার মাধ্যমে এটি উৎপাদনের উপাদান সংগঠনকে প্রকাশ করে। আবার তার কর্মীদের কাজ হলো উক্ত দোকানের কার্য সম্পাদনের জন্য তাদের মানসিক ও শারীরিক পরিশ্রম প্রদান করা এবং এর জন্য তারা পারিশ্রমিক গ্রহণ করছে ও ব্যবসায়ে কোন ঝুঁকি নিচ্ছে না। অর্থাৎ তাদের কাজটি হলো উৎপাদনের উপকরণ শ্রম। শ্রম ও সংগঠন উভয়ই মানবিক উপাদান। কিন্তু ভিন্ন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রম ও সংগঠন এক নয়। সংগঠন উৎপাদন পরিচালনা করলেও শ্রম তা করে না। সংগঠন সকল উপকরণ সংগ্রহ করে উদ্দেশ্য অর্জন করে কিন্তু শ্রম শুধু তার পরিশ্রম প্রদান করে। আবার ব্যবসায়ের লাভ-ক্ষতি সংগঠন বহন করলেও শ্রম তা করে। একইভাবে জসিমের দোকানেও তার কাজ এবং নিয়োগকৃত ৪ জনের কাজ এক নয় এবং উৎপাদনের উপকরণ হিসেবেও তা ভিন্ন। তাই বলা যায়, শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়। কারণ জসিম হলো উৎপাদনের সংগঠন উপকরণ আর কর্মচারীরা হলো শ্রম।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

"শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়।" উৎপ…

উদ্দীপক

গ্রামের ছেলে জসিম পড়ালেখায় খুব বেশিদূর এগুতে পারেনি। তাই তিনি পল্লী চিকিৎসার ওপর ডিপ্লোমা করে গ্রামে একটি ঔষধের দোকান দিয়েছেন। তার মেধা, শ্রম ও একাগ্রতায় বর্তমানে এ দোকানটি বড় একটি ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে চারজন কর্মচারী এখানে কাজ করে।

উত্তর

উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা।

উত্তর

সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরাশক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্তহস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের ওপর নির্ভর করেই মানুষ উৎপাদনকার্য সম্পাদন ও অভাব পূরণে সচেষ্ট থাকে।

উত্তর

জসিমের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনের কার্য সম্পাদন করে। উদ্দীপকে গ্রামের ছেলে জসিম পড়ালেখায় খুব বেশিদূর এগুতে পারেনি। তাই তিনি পল্লী চিকিৎসার ওপর ডিপ্লোমা করে গ্রামে একটি ঔষধের দোকান দিয়েছেন। তার মেধা, শ্রম ও একাগ্রতায় বর্তমানে এ দোকানটি বড় একটি ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, জসিম প্রাথমিক পর্যায়ে একটি ঔষধের দোকান দেয় যা সে নিজে পরিচালনা করে। আবার উক্ত দোকানের সকল উপকরণ সে একত্র করে এবং তার মেধা ও শ্রম কাজে লাগায়। এ সকল বৈশিষ্ট্য জসিমকে সংগঠন হিসেবে প্রকাশ করে।

উত্তর

'শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়।' উক্তিটির সাথে আমি একমত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। আবার যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। উদ্দীপকে গ্রামের ছেলে জসিম পল্লী চিকিৎসার ওপর ডিপ্লোমা করে গ্রামে একটি ঔষধের দোকান দিয়েছেন। তার মেধা, শ্রম ও একাগ্রতায় বর্তমানে এ দোকানটি বড় একটি ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে চারজন কর্মচারী এখানে কাজ করে। উক্ত দোকান তিনি নিজে গড়ে তোলেন, দোকান পরিচালনা করেন আবার শ্রমিক তিনি নিয়োগ দেন যার মাধ্যমে এটি উৎপাদনের উপাদান সংগঠনকে প্রকাশ করে। আবার তার কর্মীদের কাজ হলো উক্ত দোকানের কার্য সম্পাদনের জন্য তাদের মানসিক ও শারীরিক পরিশ্রম প্রদান করা এবং এর জন্য তারা পারিশ্রমিক গ্রহণ করছে ও ব্যবসায়ে কোন ঝুঁকি নিচ্ছে না। অর্থাৎ তাদের কাজটি হলো উৎপাদনের উপকরণ শ্রম। শ্রম ও সংগঠন উভয়ই মানবিক উপাদান। কিন্তু ভিন্ন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রম ও সংগঠন এক নয়। সংগঠন উৎপাদন পরিচালনা করলেও শ্রম তা করে না। সংগঠন সকল উপকরণ সংগ্রহ করে উদ্দেশ্য অর্জন করে কিন্তু শ্রম শুধু তার পরিশ্রম প্রদান করে। আবার ব্যবসায়ের লাভ-ক্ষতি সংগঠন বহন করলেও শ্রম তা করে। একইভাবে জসিমের দোকানেও তার কাজ এবং নিয়োগকৃত ৪ জনের কাজ এক নয় এবং উৎপাদনের উপকরণ হিসেবেও তা ভিন্ন। তাই বলা যায়, শ্রম দিলেও জসিমের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়। কারণ জসিম হলো উৎপাদনের সংগঠন উপকরণ আর কর্মচারীরা হলো শ্রম।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।