উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক জনাব হাসিবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: দেশে যুবকদের উন্নয়ন ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য জনাব হাসানের সিদ্ধান্তটি যৌক্তিক। তার ব্যবহৃত উপকরণ হচ্ছে ভূমি ও মূলধন। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। আবার যেসব আয় বা সম্পদ পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে উদ্দীপকে জনাব হাসান একজন প্রথম শ্রেণির কর্মকর্তা। প্রাথমিক পর্যায়ে মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ে থাকলেও তার ভবিষ্যৎ চিন্তা হচ্ছে চাকরি শেষ করে তার সঞ্চিত অর্থ তিনি সংগ্রহ করবেন। তার উক্ত সঞ্চিত অর্থ যেহেতু উৎপাদনের কাজে ব্যবহৃত হবে এবং এটি মূলধন গঠনের শেষ পর্যায়ে তাই তা মূলধন হিসেবে বিবেচিত। আবার তিনি এমন একটি উপাদান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন যা স্থানান্তরযোগ্য নয়। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থানান্তরযোগ্য হলেও একমাত্র ভূমি স্থানান্তরযোগ্য নয়। এই বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায় যে তিনি উৎপাদনের ভূমি উপকরণ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। উৎপাদনের উপকরণ ৪ টি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। পণ্য বা সেবা উৎপাদনে প্রত্যেকটি উপকরণ আবশ্যক। কিন্তু এসব উপাদান পরস্পর ভিন্ন। এর মধ্যে ভূমি প্রাকৃতিক সম্পদ যা আমরা উৎপাদন কাজে ব্যবহার করি। উৎপাদনের অন্যান্য উপাদান একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা গেলেও ভূমিকে স্থানান্তর করা যায় না। এছাড়া ভূমিকে সৃষ্টি বা তৈরিও করা যায় না। উদ্দীপকেও এমন একটি উপাদানের কথা বলা হয়েছে যা স্থানান্তরযোগ্য নয়। উক্ত সম্পদ ব্যবহার করে এবং তার সঞ্চিত মূলধন বিনিয়োগ করে বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে সাফল্য অর্জন করা সম্ভব বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক জনাব হাসিবের সিদ্ধান্তের যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর