উদ্দীপকে উল্লিখিত মনুমিয়ার কার্যক্রম 'কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? শ্রমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মনুমিয়ার কার্যক্রম শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা শারীরিক পরিশ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার কাজ সম্পাদন করতে দৈহিক শক্তির ব্যবহার করে যা শারীরিক শ্রম হিসেবে বিবেচিত। উদ্দীপকে মনুমিয়া একজন বর্গাচাষি। অধিক ফসল উৎপাদনের জন্য তিনি উন্নতমানের বীজ, সার, কীটনাশক, সেচ দেওয়াসহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন। এখানে দেখা যাচ্ছে, তার সম্পাদিত কাজটি একটি দৈহিক কাজ। উক্ত কাজটির ফলাফল অর্জন করতে তার শারীরিক শক্তি ব্যয় করতে হয়। এ সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের মনুমিয়ার কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। উৎপাদনের কাজে শারীরিক ও মানসিক উভয় শ্রমই অতীব জরুরি। শুধু শারীরিক শ্রম ব্যবহার করে যথাযথ উৎপাদনকার্য সম্পাদন করা যায় না। এক্ষেত্রে কিছুটা বৃদ্ধিবৃত্তিক বা মানসিক শ্রমেরও প্রয়োজন রয়েছে। যেমন- একজন কৃষক যে শ্রম দিয়ে কৃষিকাজ করে সেখানে অবশ্যই শারীরিক শ্রমের পাশাপাশি মানসিক শ্রমও জড়িয়ে রয়েছে। এক্ষেত্রে কোন বীজ ব্যবহার, কোন পদ্ধতিতে উৎপাদন চালানো ইত্যাদি বিষয়ে যে চিন্তা করে তা মানসিক শ্রম বলে বিবেচিত। কিন্তু চাষাবাদের ক্ষেত্রে মানসিক শ্রমের চেয়ে শারীরিক শ্রম অধিক হওয়ায় একজন কৃষকের শ্রমকে শারীরিক শ্রম হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে উদ্দীপকের মনুমিয়ার কাজকে শারীরিক শ্রম বলা যায়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মনুমিয়ার কার্যক্রম 'কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর