উদ্দীপকে ভূমির কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভূমির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভূমিতে অধিক পরিমাণ শ্রম বা মূলধন বিনিয়োগ করলেও একটি নির্দিষ্ট সময় পর তার উৎপাদন বৃদ্ধির হার ক্রমান্বয়ে হ্রাস পায় যাকে ক্রমহ্রাসমান বিধি বলে। যেমন একই জমিতে অধিক পরিমাণ শ্রম ও মূলধন বিনিয়োগ করলেও একটি নির্দিষ্ট সময় পর এর উৎপাদন একই অনুপাতে বৃদ্ধি পায় না। উদ্দীপকে মনুমিয়া একজন বর্গাচাষি। প্রথম বছর তিনি ১০০০ টাকার শ্রম ও মূলধন ব্যয় করে এক একর জমিতে ২০ মণ ধান উৎপাদন করেন। দ্বিতীয় বছর একই জমিতে ২,০০০ টাকা ব্যয় করে উৎপাদনের পরিমাণ ছিল ৩৫ মণ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বছরে প্রতিবছর সমপরিমাণ বিনিয়োগ বৃদ্ধি করে তার মোট উৎপাদন ছিল যথাক্রমে ৪৫, ৫০ ও ৫০ মণ। এখানে দেখা যাচ্ছে, প্রতিবছর সমপরিমাণ শ্রম ও মূলধন বিনিয়োগ এর ফলে উৎপাদনের পরিমাণ বাড়লেও একটি নির্দিষ্ট সময় তথা চতুর্থ বছর এর প্রান্তিক উৎপাদনের হার হ্রাস পায়। উক্ত উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পাওয়াই ভূমির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে ভূমির কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর